বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ৫:৫৯ পিএম
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় পর কমিটির কাগজ নিয়ে চাঁদপুর আসার খবর শুনে অভিনন্দন জানাতে নেতৃবৃন্দ রোববার বিকেল থেকে মতলব ব্রীজের কাছে ভীড় করেন।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন এর নেতৃত্বে নেতৃবৃন্দরা ঢাকা থেকে সড়ক পথে বেলা আড়াইটায় রওনা হয়।বিকেলে চাঁদপুরে আসার পথে মতলব ব্রীজ থেকে ছাত্রলীগের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করে তাদের চাঁদপুর নিয়ে আসে।

দীর্ঘ ১১ বছর পর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্যতা ফিরে এসেছে। বর্ণাঢ্য মটর শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পরে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরন করে নেন নেতাকর্মীরা। এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত ৫ মার্চ শনিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত পত্রে মো.জহির উদ্দিন মিজিকে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন খানকে সাধারণ সম্পাদক করে প্রায় ৩০০ সদস্য বিশিষ্ঠ চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।