বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:৪৮ পিএম
ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

সোমবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান, লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু বাবু, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফুল আলম মিলন, আওয়ামী লীগ নেতা কাজী আমিন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বার, সফিকুল ইসলাম, যুবলীগ নেতা নাজমুল খান, ওমর খান, শ্রমিক লীগের প্রচার সম্পাদক মো. মিলন সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।