বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:৫১ পিএম
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন।

সোমবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সদস্য কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital