বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজিগঞ্জ ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫০ পিএম
হাজিগঞ্জ ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া

​আসন্ন হাজিগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। উন্নয়ন, স্বচ্ছতা এবং আধুনিক নগর ব্যবস্থার দাবিতে সচেতন নাগরিকেরা খুঁজছেন একজন সৎ, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব। এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া।

দীর্ঘ দিন ধরে তাঁর শিক্ষকতার অভিজ্ঞতা এবং সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি ইতিমধ্যেই একটি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ইমেজ তৈরি করেছেন। নাগরিকদের একটা বড় অংশ মনে করছেন, তাঁর মতো শিক্ষিত নেতৃত্ব হাজিগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব রূপ দিতে সক্ষম হতে পারে।

​স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, ডিজিটাল ও জনবান্ধব প্রশাসন ​তিনি হাজিগঞ্জ পৌর এলাকার নাগরিক সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা চালুর কথা বলেছেন। তাঁর প্রস্তাবনা অনুযায়ী, পৌরসভার বিভিন্ন সেবা—যেমন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও সনদ প্রদান—ধাপে ধাপে অনলাইনভিত্তিক করা যেতে পারে।

পৌরসভাকে তিনি জনগণের মিলনমেলায় রূপান্তর করতে চান। টেন্ডারবাজি ও তদবির সংস্কৃতির অবসান ঘটিয়ে মেধাবী ও সৎ ব্যক্তিদের মূল্যায়ন এবং সাধারণ মানুষের জন্য মেয়রের দরজা সবসময় খোলা রাখার অঙ্গীকার করেছেন অধ্যক্ষ সালাউদ্দিন।

Model Hospital

​শিক্ষা ও মেধা উন্নয়ন

​শিক্ষা খাতে উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে ডিজিটাল লাইব্রেরি ও ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের কথাও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনাও তাঁর রয়েছে।
​নিরাপদ শহর গড়ার উদ্যোগ

​নগর নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেছেন।

স্বাস্থ্যসেবা ও নাগরিক বিনোদন

গরিব ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ ও বিনোদন পার্কের উন্নয়ন করা হবে। নাগরিক সমাজ মানেই হবে সবার সমান অধিকার।

তরুণ প্রজন্মের জন্য আইটি ও কর্মসংস্থান

“আমি একজন শিক্ষাবিদ হিসেবে জানি, আমাদের তরুণদের সম্ভাবনা কতটা। প্রতিটি ওয়ার্ডে ফ্রি ওয়াই-ফাই জোন এবং একটি আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে, যাতে আমাদের যুবসমাজ ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে পারে।”

​অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, ​”আমি কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে হাজিগঞ্জকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। ডিজিটাল এই যুগে আমাদের সন্তানরা কেন পিছিয়ে থাকবে? প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা হাজিগঞ্জকে চাঁদপুর জেলার সেরা পৌরসভা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

​অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া এমএ (১ম শ্রেণী), আইএসএএম (১ম শ্রেণী), এমএম (১ম শ্রেণী), এলএলবি, পিএইচডি ফেলো।

যেসব দেশে কনফারেন্স ও শিক্ষা সেমিনারে অংশ নিয়েছেন:
আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, থাইল্যান্ড, স্পেন, পোল্যান্ড, তুরস্ক, ব্রাজিল, নরওয়ে, পর্তুগাল, রোমানিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, সাইপ্রাস, ডেনমার্ক, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইউক্রেন, ভারত, নেপাল, চীন, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

​নাগরিক সমাজের ভাবনা

​এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন, নাগরিক সমাজের প্রার্থী হিসেবে একজন শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিকে পৌরপিতার আসনে বসানো গেলে হাজিগঞ্জের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর সমাধান সম্ভব। বিশেষ করে শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনে তাঁর এই ‘স্মার্ট সিটি’ পরিকল্পনা তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।