শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:২২ পিএম
ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এস এম ইকবাল : “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে ও প্রথমিক সহ-কারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যার জি এম তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি হিসাবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, এক সময় নারীরা সমাজ-সংসারের বোঝা হয়ে থাকতো। এখন আর তা নয়, পুরুষের পাশাপাশি নারীরাও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Model Hospital

বর্তমান সরকার নারীদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ায় পুরুষের চেয়ে নারীদের শিক্ষার হার অনেক বেশি। সমাজে পুরুষের পাশাপাশি নারীদের সহায়ক ভূমিকা থাকলে, দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে। তাই সমাজের কুসংস্কার দূর করে দেশের স্বার্থে নারীদের এগিয়ে যেতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital