বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৫:০৩ পিএম
চাঁদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল কিশোরের

চাঁদপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর উপজেলার ফরিদগঞ্জ অভিমুখী সড়কের গাছতলা-বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় নিহত জোহার (১৭) বাড়ি সদর উপজেলার দারুস সালাম ডাকঘরের অন্তর্গত ইসলামপুর গাছতলা এলাকায়। তাঁর বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ঘটনাস্থলেই অথবা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Model Hospital

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে থাকা সাজ্জিল (২০)। তিনি আবু তাহের পাটোয়ারীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা। তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।