বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ব্যতীক্রমী চাষাবাদ; আলু এবং ভূট্টা একসাথে চাষ, সময় বাচঁলো দুই মাস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১২:৪১ পিএম
কচুয়ায় ব্যতীক্রমী চাষাবাদ; আলু এবং ভূট্টা একসাথে চাষ, সময় বাচঁলো দুই মাস

মোঃ রাছেল, কচুয়া : কচুয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্বুদ্ধকরণে ব্যতিক্রমী চাষাবাদ করলেন ডুমুরিয়া ব্লকের কালচোঁ গ্রামের কৃষক আবদুল কাদের। তিনি একই জমিতে আলু এবং ভূট্টা একসাথে চাষ করেছেন। ইতিমধ্যে এই বিষয়টি এলাকার কৃষকদের মধ্যে আগ্রহের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে।

একসাথে আলু ও ভূট্টা চাষ করা কৃষক আবদুল কাদের জানান, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম নিয়মিত পর্যবেক্ষণ করেছেন এবং আন্তঃপরিচর্যা সম্পর্কে পরামর্শ দিয়েছেন। এই পদ্ধতিতে চাষাবাদ লাভজনক’।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, ‘আলু সাধারণত ৯০ দিনের ফসল, ভূট্টা ৪ মাসের মধ্যে ফলন চলে আসে। যদি আলু বপণের একমাস বয়সে দুই কেইলের মধ্যবর্তী স্থানে ভূটার বীজ বপণ করা যায় তাহলে কৃষকের অন্তত দুই মাস সময় বাচঁবে এবং আর্থিকভাবে সাশ্রয় হবে’।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন জানান, এ বছর কচুয়া উপজেলায় ২৫০০ হেক্টর আলু, এবং ১১৫০ হেক্টর ভূট্টার আবাদ করা হয় এবং এই পদ্ধতি সম্প্রসারণ হলে কৃষক চার হতে সাড়ে চারমাসের মধ্যে আলু, ভূট্টা উঠিয়ে নতুন করে আরো একটি ফসল আবাদ করার সুযোগ পাবে’।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital