মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিডি ক্লিনের সদস্যদের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:০৪ পিএম
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিডি ক্লিনের সদস্যদের মতবিনিময়

পরিচ্ছন্ন, সবুজ ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিচ্ছন্ন, সবুজ ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিডি ক্লিনের সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম, পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি চাঁদপুর জেলাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব জেলায় রূপান্তরের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিডি ক্লিনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডি ক্লিন দেশের তরুণ প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার সঙ্গে সম্পৃক্ত করে যে ইতিবাচক ভূমিকা পালন করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন ও নাগরিক সংস্কৃতির অংশ হওয়া উচিত।

তিনি আরও বলেন, চাঁদপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জেলায় পরিণত করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিডি ক্লিনের মতো সংগঠনগুলো মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তরুণদের এমন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়া সময়ের দাবি।

Model Hospital

বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের সদস্যরা জানান, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ বাড়াতে তারা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের টিম মনিটর রোজিনা আক্তার, মডারেটর (আইটি অ্যান্ড মিডিয়া) সাকিল হোসেন, মডারেটর (লজিস্টিক) জায়েদ হাসান, সাব মনিটর-১ জুয়েল হোসেন, সাব-মডারেটর (লজিস্টিক) আরিফ হোসেন এবং সদস্য মেহেদী হাসান সাকিব।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”