বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি আমানিয়া হোটেলে খাসির মাংসের ঝোলে সিগারেট!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৫৯ পিএম
শাহরাস্তি আমানিয়া হোটেলে খাসির মাংসের ঝোলে সিগারেট!

স্বাদ ও ভরসার নাম ছিল যেখানে, সেখানেই চমকে দিল এক টুকরো সিগারেট। শাহরাস্তি ঠাকুর বাজারের আলোচিত আমানিয়া হোটেলে খেতে গিয়ে চাঞ্চল্যকর অভিজ্ঞতা হয়েছে ড্রিম ডিজিটাল সাইনের স্বত্ত্বাধিকারী আলম ফরাজির। খাসির মাংসের ঝোলে মিলেছে সিগারেটের অংশ।

ঘটনার পর ফরাজি নিজের ফেসবুক স্ট্যাটাসে হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাঁর লেখা—

“আমি হতভম্ব হয়ে গেছি। এটা কিভাবে সম্ভব? খাওয়ার মাঝখানে এমন ঘটনা। সোজা খাবার রেখে ম্যানেজারকে ভিডিও ফুটেজ, ছবি দেখাই। আমাকে এতটুকু সান্ত্বনা দেয়নি। যে কারণে হতে পারে বলার বহু ভাষা আছে—তা-ও না। আশ্চর্য হয়ে টাকা দিয়ে চলে আসছি।”

নিজের স্ট্যাটাসেই তিনি আরও লেখেন, “এ হলো শাহরাস্তি ঠাকুর বাজারের আমানিয়া। অথচ আমানিয়ার খাবারের তারিফ করি মানুষের কাছে। আজ তারাই খাবারের সাথে সিগারেটের গোড়া খাওয়াতে চাইল আমাকে।”

Model Hospital

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ ফরাজির কাছে তেমন কোনও আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ বা ব্যাখ্যা দেয়নি। ফরাজি ক্ষোভ চেপে বিল মেটিয়ে বেরিয়ে আসেন। ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গণমাধ্যমের দৃষ্টিভঙ্গিতে এ ঘটনা শুধু এক হোটেলের গাফিলতি নয়, বরং গ্রাহক ভরসা ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital