রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হতেই নববধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৩:৫৪ পিএম
চাঁদপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হতেই নববধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বিয়ের এক সপ্তাহের মাথায় গলায় ফাঁস দিয়ে আছমা আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তবে আত্মহত্যার পেছনের কারন নিয়ে এলাকায় বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। মৃত আছমা আক্তার (১৮) চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সেনগাঁও গ্রামের গাজী বাড়ির আব্দুল আজিজের বড় মেয়ে।
নিহত আছমা আক্তারের বাবা আঃ আজিজ বলেন, গত শুক্রবার ৪ মার্চ পারিবারিকভাবে মতলব আইসিডিডিআরবি হাসপাতালের পর্ব এলাকার ছোবহান বেপারী সঙ্গে আছমা আক্তারের বিয়ে হয়। এরপরদিন শনিবার ছেলের বাড়ি আমরা গিয়ে আনুষ্ঠানিকভাবে মেয়ে ও তার স্বামীকে আনি। পরবর্তীতে গত সোমবার আছমা আক্তারের স্বামী ছোবহান চলে যায় তার কর্মস্থলে। জানা যায়, ঢাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারীর চাকরি করতেন ছোবহান। কিন্তু কোন কিছু না জানার আগেই বিয়ের পাঁচ দিনের মাথায় সে বাবার বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন।
তিনি আরো বলেন, আমি ও তার মা ঘটনার দিন দুপুর ২টার দিকে চাঁদপুরের মুন হাসপাতালে ডাক্তার দেখাতে যাই। যাওয়ার সময় আছমার স্বামী ছোবহান বৃহস্পতিবার আমাদের বাড়িতে আসার কথা থাকায় তাকে চালের গুড়া করতে দেখতে পাই। নিহত আছমার আক্তারের মেঝো বোন মরিয়ম আক্তার জানায়, আমি আমার অসুস্থ দাদুকে ডাকতে যাই আমার ছোট কাকার ঘরে। পরে আসার সময় আপু যে ঘরে থাকতো সে ঘরে আপুকে ডাকতে গিয়ে কোন সাড়া শব্দ পাই না এবং ঘরের দরজা বন্ধ থাকায় একটি জানালা দিয়ে দেখি আপু ঘরের আড়ার সাথে ঝুলে আছে। আমার ডাক চিৎকারে ছোট চাচা হাবিব গাজীসহ প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আপুকে নিচে নামায়। এবং বাবা মাকে জানান।
পরিবারের দেয়া তথ্য মতে, নিহত আছমা আক্তার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। তার সম্মতি নিয়েই আমরা এ বিয়ের আয়োজন করি। এ কয়দিনে স্বামীর সাথেও ছিল ভালো সম্পর্ক। তবে সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। এদিকে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে আগামীকাল বৃহস্পতিবার স্কুল এসে জানতে পারবো আছমা আক্তার কত সালের এসএসসি পরীক্ষার্থী।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল আসেন আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মহসিন মৃধা, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল বেপারী, ডিএসবির সদস্যরা। সংশ্লিষ্ট ইউপি সদস্য মহসিন মৃধা জানান, আমি খবর শুনে ঘটনাস্থলে যাই। কিন্তু কোন সমস্যা আছে কিনা তা এখনো জানা যায়নি। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আমি নববধূ আছমা আক্তারের আত্মহত্যার ঘটনাটি শুনেছি। ওখানে মডেল থানা পুলিশের এসআই শাহাজান গিয়েছে। লাশ উদ্ধার করে মডেল থানায় আনার পর সুরতহাল প্রতিবেদন শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।