রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:৫১ পিএম
কচুয়া বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাতাবাড়িয়া নুরুল আজাদ  কলেজের ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে  কলেজ মিলনায়তনে দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা  শিক্ষা সমন্বয়ক ও বিএনপি নেতা অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা ডাক্তার আনোয়ার হোসেন,কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার,মনপুরা

Model Hospital

বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হান্নান মজুমদার, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।

এ সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মিলাদ শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।