শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিভিন্ন আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৪:৩১ পিএম
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিভিন্ন আয়োজন
মাসুদ হোসেন : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে দেশাত্মবোধক গান, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী। সহকারী শিক্ষক আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ শামসুজ্জামান পাটওয়ারী, সদস্য সফিউল আলম সাইফুল পাটওয়ারী।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আকাশ ও গীতা পাঠ করেন প্রাপ্তি রানী।
অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম পাটওয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিজয়ের ৫০ বছরে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের দেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও স্বাধীনতার সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দেশাত্মবোধক গান প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন সাজেদুর রহমান, দ্বিতীয় স্থান অর্জনকারী সালমা আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছে নুশরাত জাহান লিমাকে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশিম সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital