বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাই; মায়া চৌধুরী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৫:২৪ পিএম
জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাই; মায়া চৌধুরী

মতলব উত্তর ব্যুরো : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করে মানুষের কল্যানে কাজ করে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি।

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এই কথা বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আমার যে মেধা আছে, যে বুদ্ধি আছে, সেটা দিয়ে আমি আওয়ামী লীগের নামক বটবৃক্ষের গোড়ায় এক ফোটা পানি ঢালতে পারি, তবেই আমার জীবন সার্থক হবে। রাজনীতিতে সম্পৃক্ত থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই গুরু দায়িত্ব আমাকে দিয়েছে, সেই উপলক্ষে আজকে এখানে এসেছেন আমাকে সংবর্ধনা দিচ্ছেন, আপনারা আমাকে না, সংবর্ধনা দিচ্ছেন বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগকে।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জননেত্রী শেখ হাসিনা যে চোখ দিয়ে তাঁর কর্মীদের নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসেন।

সেই চোখে আমার দিকে তাকিয়েছেন। চির কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। বঙ্গবন্ধু কন্যা যিনি দেশ গড়ছেন, শুধু দেশ নয়, দলকে পরিবর্তন করছেন, দলকে আরও মানুষের কাছে নিয়ে যাবার জন্য নেতৃত্ব বাছাই করে নিয়ে আসছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত থেকে উন্নততর হিসেবে গড়ে উঠছে।

Model Hospital

ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।

বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন শরীফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান।

কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital