রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া সাচার রেঁনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৩৮ পিএম
কচুয়া সাচার রেঁনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ

কচুয়া সাচার রেঁনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তারসহ অতিথিবৃন্দ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কচুয়ার সাচার রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচি অনুষ্ঠানে সাচার রেনেসাঁ
ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জিয়া মজুমদার, অধ্যক্ষ বটু কৃষ্ণ বসুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার বলেন, “পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি হবে এবং তারা ছোটবেলা থেকেই প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধ অর্জন করবে।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার প্রতিষ্ঠান পরিদর্শন করে বলেন, বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে কচুয়া সাচার রেঁনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মনোমুগ্ধকর পরিবেশ প্রাক-প্রাথমিকসহ অন্যান্য ক্লাসের লেখাপড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে এই প্রতিষ্ঠানে সরকারি কারিকুলামের বই গুলো সঠিক সময়ে আমরা দিয়েছি। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জিয়া মজুমদার একজন অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান ব্যবস্থা অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়। এই বছর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়েছে আমরা সবাই যদি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করি ইনশাল্লাহ কচুয়াতে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী শুনাম অর্জন করবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।