শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৯ নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:১০ পিএম
কচুয়ায় ৯ নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি: ৯নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভায় অতিথিবৃন্দ।

​​কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে  ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষানবিশ আইনজীবী ও কড়ইয়া ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন।

​প্রধান অতিথির বক্তব্যে খাইরুল আবেদীন স্বপন তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি পালন এবং জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার। এছাড়া সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মাওলানা হাসমত উল্লাহ,  আব্দুল হান্নান, মোহাম্মদ বোরহান মজুমদার, জসিম উদ্দিন বকাউল, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, মনির হোসেন, বজলুর রহমান, আব্দুল মমিন ছাত্রনেতা শুকুর আলম, সোহরাব, নাহিদ, রেজাউল, শরীফ প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital