বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে নবীন বরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে নবীন বরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ জুলাই শনিবার কলেজের ইউনুস খান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং সহকারী কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ রোটারিয়ান মোঃ ফয়সাল আহমেদ ফরাজী।

বক্তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

Model Hospital

অনুষ্ঠানে সিএসই বিভাগের নবীন শিক্ষার্থীদের হাতে ইনডোর প্লান্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। পাশাপাশি সিএসই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরাও নবীনদের বিভিন্ন উপহার প্রদান করে শুভেচ্ছা জানায়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

এ সময় সিএসই বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ফল উৎসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, সম্প্রীতি ও ইতিবাচক শিক্ষার পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।