রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বন্ধুত্বের টানে ৩০ বছর পর একত্র কচুয়ার ৯৬ ব্যাচ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম
বন্ধুত্বের টানে ৩০ বছর পর একত্র কচুয়ার ৯৬ ব্যাচ

বন্ধুত্বের টানে ৩০ বছর পর একত্র হলো ৯৬ ব্যাচ।

বন্ধুত্বের টানে দীর্ঘ ৩০ বছর পর এক মোহনায় মিলিত হলেন কচুয়ার ৯৬ ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের মায়া আর বন্ধুত্বের টানে প্রবাস এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন তারা। শনিবার বিকেলে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পুনর্মিলনীতে হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় যেন সবাই ফিরে গিয়েছিলেন শৈশবের সোনালী দিনগুলোতে।

​অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে ফটো সেশন, হাসি-ঠাট্টা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন বন্ধুরা। দীর্ঘদিন পর প্রিয় মুখগুলোকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

​৯৬ ব্যাচের শিক্ষার্থীরা জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ থাকলেও দীর্ঘ ৩০ বছর পর এবারই প্রথম তারা সরাসরি এমন বড় আয়োজনে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। তারা বলেন, এই আড্ডাটা কেবল একটি পার্টি ছিল না, ছিল সময়ের এক যাদু। সেই স্কুল জীবনের হাসি-ঠাট্টা, ক্লাস ফাঁকির দিনগুলো যেন নতুন করে প্রাণ পেল।

​বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা পর্বের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ৯৬ ব্যাচের যে সকল বন্ধু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, তাদের স্মরণে বিশেষ মোনাজাত ও আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে গান, আবৃত্তি ও স্মৃতিচারণমূলক আয়োজনের পাশাপাশি ছিল জমজমাট বারবিকিউ পার্টি। মনোমুগ্ধকর এই আড্ডায় নাচ-গান ও বিভিন্ন আয়োজনের মাঝে পুরস্কার বিতরণী পর্বটিও বেশ উপভোগ্য হয়ে ওঠে।

Model Hospital

​উপস্থিত কয়েকজন জানান, এই পুনর্মিলনী ছিল এক অনন্য অনুভূতি। প্রতিটা মুহূর্ত ছিল উৎসবমুখর আর স্মৃতিকাতর। তারা জানান, ভবিষ্যতে সকল বন্ধুর পরিবারসহ আরও বড় পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এই আয়োজন আবারো প্রমাণ করলো, প্রকৃত বন্ধুত্ব কখনো হারায় না, শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।