সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিভিন্ন আয়োজনে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৪:২৫ পিএম
বিভিন্ন আয়োজনে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
মাসুদ হোসেন : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ কাজী নাছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ কামাল হাজী, নিশাদ মজুমদার, মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা বর্ধন, আইসিটি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল শাহীন।
অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলমকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিজয়ের ৫০ বছরে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের দেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও স্বাধীনতার সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ কামাল হাজীর ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে দেয়া বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরষ্কৃত করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এস এম লেয়াকত, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাছুমা বেগম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ, ফিল্যান্স ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদারসহ কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও সমাজসেবক।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’