বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চট্টগ্রামের যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৪:২৯ পিএম
শাহরাস্তিতে চট্টগ্রামের যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে চট্টগ্রামের এক যুবকের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) দুপুরে পৌরসভার ঠাকুর বাজারস্থ নাজাতুল উম্মাহ ইসলামিয়া মাদরাসার অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, চট্টগ্রামের পাচলাইশ থানার হামজারবাগ কলোনীর ওয়ালা মোহাম্মদের পুত্র মোখতার হোসাইনের(৪০) শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃতঃ হাবীব উল্যাহ মিয়াজীর পুত্র হাফেজ মাওঃ দ্বীন মোহাম্মদের লেখাপড়ার সূত্র ধরে বন্ধুত্ব।
গত শুক্রবার সন্ধ্যায় মোখতার হোসাইন তার বন্ধু হাফেজ মাওঃ দ্বীন মোহাম্মদের কর্মস্থল শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারস্থ নাজাতুল উম্মাহ ইসলামিয়া মাদরাসায় বেড়াতে আসে। রাতের খাবার শেষে বন্ধুকে মাদরাসার অফিস কক্ষে ঘুমাতে দিয়ে দ্বীন মোহাম্মদ বাসায় চলে যায়। শনিবার সকাল সাড়ে ৮টার সময় মোখতারকে ডাকতে গেলে দরজা ধাক্কাধাক্কি কোন সাড়া না পেয়ে স্থানীয় কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীনকে অবহিত করেন।
কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে দরজা বন্ধ পেয়ে পুলিশে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে জানালার গ্রীলের সাথে মোখতারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতের বন্ধু নাজাতুল উম্মাহ ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওঃ দ্বীন মোহাম্মদ জানান, মোখতার হোসেন তার বাল্যবন্ধু ও সহপাঠি। রাতের খাবার খেয়ে সে মাদরাসার অফিস কক্ষে ঘুমাতে যায়। সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসে কক্ষের দরজা বন্ধ দেখে আমি স্থানীয় কাউন্সিলরকে অবহিত করি।
শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন মোল্লা জানান, মাদরাসার প্রধান শিক্ষক অফিস কক্ষের দরজা বন্ধ পেয়ে আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে কয়েকবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে অবহিত করি। দুপুরে পুলিশের উপস্থিতে শাবল দিয়ে দরজা খুলে মৃতের ঝুলন্ত দেহ দেখতে পাই।
শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম জানান, মৃতদেহের সুরৎহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।