শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবের নায়েরগাঁও উত্তরে অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৪০ পিএম
মতলবের নায়েরগাঁও উত্তরে অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন 
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের উত্তর বারগাঁও মোড়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. গাফ্ফার হোসেন।
সংবাদ সম্মেলনে গাফ্ফার হোসেন বলেন, আমি বিএনপি পরিবারের একজন সাধারণ কর্মী। দলের প্রতি আমার ত্যাগ এবং আন্তরিকতা আছে বিধায় দল আমাকে মুল্যায়িত করে অত্র ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। দলের কর্মকান্ডের পাশাপাশি এলাকায় ড্রেজার এবং ভেকুর  ব্যবসা করে আসছি। দীর্ঘ ফ্যাসিস্ট সরকার আমলে আমার সকল ব্যবসা গুটিয়ে দিয়েছিল।
পরবর্তীতে তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এলাকায় ব্যবসা শুরু করি। উত্তর বারগাঁও এলাকার জাহাঙ্গীর মিয়াজীর ছেলে হাবিবুর রহমান মানিকসহ তারা কয়েকজন ড্রেজারের ব্যবসা করছে। তাদের সাথে এই ব্যবসা নিয়ে আমার কোনো ধরনের বিরোধ নেই।
গত মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা উত্তর বারগাঁও ঈদগাহ সংলগ্ন এলাকায় তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভাংচুর করে। ওই ভাংচুরের ঘটনাটি আমাকে এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি পত্রিকায় অপপ্রচার করেছে যে আমরা তাদের পাইপ ভাংচুর করেছি এবং চাঁদা দাবী করেছি। অথচ ঘটনাটি আমি জানার সাথে সাথে প্রতিবাদ করে বলেছি, যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে আমি সর্বাত্বক সহযোগিতা করবো।
অথচ ওই বিষয়টি সত্যতা নিশ্চিত না হয়ে আমাকে এবং সুমন বেপারীকে জড়ানো এবং থানায় মিথ্যা অভিযোগ দেয়ায় স্থানীয় এলাকাবাসীও এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের শাস্তির দাবী জানিয়েছেন।
ওই এলাকার মেম্বার মোসলেম, প্রবীন বিএনপি নেতা নজরুল ইসলাম লালু, মামুন পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসীন প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ এলাকাবাসী বলেন, গাফফার হোসেন ও সুমন বেপারীকে জড়িয়ে যে অপপ্রচার এবং  থানায় যে অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়।
ড্রেজার ব্যবসা যারাই করছে তারা সমন্বয় করেই করে আসছে।তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য কোনো একটি পক্ষ সুবিধা নেয়ার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে। এলাকাবাসীও চায় এ ঘটনার বিচার হোক। তবে ভাল মানুষকে জড়িয়ে এবং এ ধরনের অপপ্রচার করায় তিব্র প্রতিবাদ জানান শান্তিপ্রিয় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।