মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চিরনিদ্রায় শায়িত হলেন হাজী জহিরুল হক পাটোয়ারী

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৪৭ পিএম
শাহরাস্তিতে চিরনিদ্রায় শায়িত হলেন হাজী জহিরুল হক পাটোয়ারী
শাহরাস্তির প্রবীণ বিএনপি নেতা, সাবেক বৃহত্তর টামটা ইউপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক সেনা কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ মোঃ জহিরুল হক পাটোয়ারী চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
রাজধানী ও নিজ এলাকায় অনুষ্ঠিত তাঁর দুই দফা নামাজে জানাজায় আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শোকের আবহের সৃষ্টি হয়।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও মেহের ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারীর পিতা আলহাজ মোঃ জহিরুল হক পাটোয়ারী রোববার (১২ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর ফরায়েজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর দিন বাদ মাগরিব রাজধানীর আফতাবনগরের এফ ব্লক, ১ নম্বর সেক্টর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির  বলশিদ দক্ষিণপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
দ্বিতীয় জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মরহুমের কর্মময় জীবন, সততা, মানবিকতা, সমাজসেবা ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আবু ইউসুফ রুপন পাটোয়ারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আমাদের সততা, মানবিকতা ও সমাজসেবার শিক্ষা দিয়ে গেছেন। আমি সবার কাছে তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।মরহুম জহিরুল হক পাটোয়ারী দীর্ঘদিন বৃহত্তর টামটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি বিএনপির তৃণমূল রাজনীতির একজন নিবেদিত সংগঠক ছিলেন। সমাজকল্যাণ, শিক্ষা বিস্তার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জানাজায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজি, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন,শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব আলম বাবলু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মরহুমকে স্মরণ করে বক্তব্য দেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং খিলা বাজার দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, উপস্থিত ছিলেন ভোলদীঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”