বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আশিকাটিতে বিএনপির লিপলেট বিতরণ ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৪:৩৫ পিএম
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আশিকাটিতে বিএনপির লিপলেট বিতরণ ও পথসভা
গাজী মোঃ মহসিন : ভোজ্যতেল, চাল, ডাল ও এলপিজি গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনমত গড়তে লিপলেট বিতরণ ও প্রতিবাদ পথসভা কর্মসূচি পালন করেছে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল সহ অঙ্গসহযোগী সংগঠন।
১২ মার্চ শনিবার বিকাল সাড়ে ৪টায় আশিকাটি চাঁদখার বাজার সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার কার্যক্রমের লিপলেট বিতরণ করা হয়। সদর উপজেলা বিএনপি’র সদস্য ও আশিকাটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের নেতৃত্বে আশিকাটি চাঁদখার বাজারে সকল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ পথসভা ও লিফলেট বিতরণ এ উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ বিল্লাল মাল, সহ-সভাপতি মোঃ শফিক মৃর্ধা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক মিজি, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, সহ-সভাপতি মোঃ মাইনুদ্দিন কাজী, শ্রমিক দলের সভাপতি মোঃ বিল্লাল সর্দার, কৃষকদলের সাধারন সম্পাদক কামাল প্রধানীয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হারুন মাল, জুয়েল ছৈয়াল, ছাত্রদল নেতা হৃদয় মাল, মাহবুব মিজি, মেহেদি পাটওয়ারী, রাসেল খান সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ পথসভায় বিএনপি নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। বাস ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক হিসেবে অভিহিত করে নেতারা আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে চাল, ডাল, ভোজ্যতেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital