বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানে বার্ষিক ওয়াজ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৫:০২ পিএম
মতলব উত্তরের ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানে বার্ষিক ওয়াজ মাহফিল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানের বার্ষিক ওয়াজ মাহফিল ১১ মার্চ শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাফিসা ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ও বড় ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নাসির উদ্দিন মিয়া।

আরো বক্তব্য রাখেন – সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মোরশেদ আলম সরকার ও প্রধান পৃষ্টপোশক বাংলাদেশ পাট চাষ সমিতির সভাপতি ও বৃহত্তর মতলবের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ফজলুল হক সরকার হান্নান। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন মুন্সিগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র প্রযুক্তিবিদ চিকিৎসক মো. তোফাজ্জল হোসেন।

ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থানের ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন কবরস্থান কমিটির সভাপতি ও মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব শাহজাহান মাস্টার এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করেন -আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা আরিফ বিল্লাহ রাব্বানী। বিশেষ বক্তার বয়ান রাখেন- সাড়া বাংলা আলোড়ন সৃষ্টিকারী নারায়ণগঞ্জ শাহী জামেমসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ বদিউজ্জামাল বাহার। আরো মূল্যবান বয়াব রাখেন- ব্রাহ্মণচক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন, দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সাইদ ও উত্তর পাড়া বাইতুল হক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফুল আলম জালালী। এসময় এলাকার ধর্মপ্রান মুসুল্লিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।