শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম
চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন
চাঁদপুর : ৩০ জুলাই ২০২৬: বাসস: রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর উদ্যোগে শহরের পুরানবাজার হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি পালন করা হয়।
এই  বৃক্ষরোপন  কর্মসূচিতে ২ শতাদিক ফলজ, বনজ ও ঔষধি গাছের ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান রাজিব মজুমদার, আইপিপি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শাহানা নার্গিস, সাবেক প্রধান শিক্ষক, কাজী সুরাইয়া আক্তার, সিনিয়র  রোটারিয়ান আমিনুল্ল্যাহ শেখ, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আবদুস সালাম আজাদ জুয়েল, এই  উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো: শফিকুর রহমান, মো: ওমর ফারুক, মো: ওয়াজিউল্ল্যাহ, শেখ ফরিদ, কাজী আইয়ুব খান, তপন কুমার দাস, শুভ শাহা, রুনা লায়লা, রমা রানী, মরিয়ম আক্তার, শামিমা আক্তার, ইকরামুল হক প্রমুখ। ক্লাব প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, রোটারি ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশের এর মধ্যে অন্যতম রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল দীর্ঘ ৩৭ বছর যাবৎ চাঁদপুরের নানা বিধ সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি, পুষ্টিকর খাবার, জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম, শিশুও মাতৃজনিত সেবা প্রধান, পরিবেশ রক্ষায় বনজ, ফলজ ও ঔষধি  উৎপাদন বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে স্কুল শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেয়া হয়েছে।
প্রধান শিক্ষক বলেন, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব এর এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, এই কর্মসূচির মাধ্যমে  বনজ, ফলজ,ঔষধি বৃক্ষ উৎপাদন বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।
আইপিপি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের রোটারি ক্লাব গুলোর মধ্যে রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম খুবই প্রশংসনীয় হয়ে আসছে। আজকে আমরা কোমলপ্রাণ শিক্ষার্থীদের জন্য ফলজ, বনজ, ও ঔষধি গাছ নিয়ে আসছি। আমরা পর্যায়ক্রমে আরো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই গাছ তুলে দিব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital