বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৩:০৪ পিএম
শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : সৃজনশীল ও সৃশৃংখল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। এছাড়াও তিনি বলেছেন, দেশের প্রতি দায়বোধ থেকে নিজেদের গড়ে তুলতে হবে।

বুধবার (১৬ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও নাউরী আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এ কথা বলেন।

আরো বলেন, বর্তমান শিক্ষানীতিতে খেলাধূলা ও শিশুর শারীরিক বিকাশ এবং সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে উঠার ব্যবস্থা রাখা হয়েছে। এরইমধ্যে স্কুল-কলেজ পর্যায়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা অর্জন করলেই হবে না। শারীরিক ও মানসিক বিকাশ সাধন করে নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠতে হবে।

Model Hospital

সাংসদ রুহুল বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোন রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না। এছাড়াও তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে সাংসদ নুরুল আমিন রুহুল বলেছেন, একটি দেশ তথা একটি জাতির কাঙ্ক্ষিত উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আর এ শিক্ষার একটি বিশেষ দিক হচ্ছে বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান শিক্ষার গভীরে না পৌঁছে কোনো জাতিই উন্নতির শিখরে আরোহণ করতে পারেনি। আধুনিক যুগ বিশ্বায়নের যুগ। বিশ্বায়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবদান। আজকের ইউরোপিয়ান কিংবা আমেরিকানরা বিজ্ঞানকে চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে প্রতিনিয়ত গবেষণা করে মানবকল্যাণে নিত্যনতুন আবিষ্কার করে চলেছে। একটু চিন্তা করলেই এটা পরিষ্কার হবে, বিজ্ঞানের জ্ঞান অর্জন করেই মানুষ চন্দ্র বিজয় করেছে এবং মঙ্গল গ্রহে যাওয়ার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো একদিন সফলকামও হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মেহেদী মাসুদ এর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাড. মহসিন মিয়া মানিক, রসায়ন বিভাগের প্রভাষক নুরুজ্জামান মিয়া প্রমুখ।

নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ২০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ের বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ছেঙ্গারচর পৌর যুবলীগের নেতা ওমর খান, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক সাঈদা ইয়াসমিন, কাজল কৃষ্ণ নন্দী, খোরশেদা বেগম, লিপি আক্তার, নাজমা আক্তার, মারুফ বিল্লাহ, মাসুদ গাজী, ইব্রাহিম খলিল, আব্দুল মতিন, সৈকত চন্দ্র বণিক, মহিউদ্দিন আহমেদ, মো. আলমগীর হোসেন’সহ কলেজের সকল শিক্ষকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।