শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ধ্বংসের পথে কচুয়া পৌরসভার কোটি টাকার যানবাহন!

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পিএম
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ধ্বংসের পথে কচুয়া পৌরসভার কোটি টাকার যানবাহন!

কচুয়ায় পৌরসভার কোটি টাকার গাড়িগুলো খোলা আকাশের নিচে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে, দেখার মত কেউ নেই।

খোলা আকাশের নিচে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে কচুয়া পৌরসভার কোটি টাকার গাড়িগুলো। দীর্ঘদিন ধরে একই জায়গায় অযত্নে অবহেলায় পড়ে থাকায় গাড়িগুলোর দেখার মত কেউ নেই। রক্ষণাবেক্ষণ অভাবে গাড়িগুলোর অধিকাংশ যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। এগুলো দেখার মতো কোন কর্তৃপক্ষ নেই।  প্রথম শ্রেণির পৌর কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন কচুয়া উপজেলা ও পৌরসভার সচেতন মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় অচল হয়েছে ময়লা ও আবর্জনা বহনকারী একটি ট্রাক। আরেকটি ট্রাক গাড়ি কিছুটা সচল থাকলো, মেরামতের অভাবে পড়ে রয়েছে । তিনটি রোলার মেশিন যার প্রতিটির মূল্য ৩০ লাখ করে প্রায় ৯০ লাখ টাকা, একটি রোলার গাড়ির সচল রয়েছে। বাকি দুইটি রোলার নষ্ট হয়ে মাটিতে মিশে যাচ্ছে। পুরানো ব্যান্ডের একটি দামি জিপ গাড়ি যার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা, ওই গাড়িটি  অকেজো পরে রয়েছে। পৌরসভায় সরকার কর্তৃক কালো ব্যান্ডের কোটি টাকার গাড়িটি মেরামতের অভাবে অচল হয়ে পরে রয়েছে।
এতে প্রায়  ২ কোটি টাকার কয়েকটি গাড়ি পৌরসভার কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ অভাবে মাটির সাথে মিশে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ভিতরে খোলা আকাশের নিচে দুটি রোলার, একটি ট্রাক নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। একটি পুরানো ব্যান্ডের কালো জিপ গাড়ি, বড় ট্রাক, একটি রোলার ও মেয়রের চলাচলের গাড়িটি গ্যারেজে পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণ ও ধুলো বালি নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয়রা বলছে, গত কয়েক বছর ধরে এ গাড়িগুলো একই স্থানে পড়ে আছে। মেয়রের যাতায়াতের গাড়িটি  ও একটি রোলার ব্যবহার করতে দেখা গেছে। অন্যান্য গাড়িগুলো কখনও একদিনের জন্য পৌরসভার কাজে ব্যবহার হতে দেখেনি কেউ। এছাড়াও গাড়ীগুলো কি কাজে ব্যবহার করা হয় তাও বলতে পারব না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, তবে আমি এই পৌরসভায় কিছুদিন আগে যোগদান করেছি। এই গাড়ির বিষয়গুলো আমার জানা নেই। এই গাড়িগুলো বিষয় জানতে পারলে, আমি বলতে পারবো।

হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ পিএম
হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ শাখা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ বলেন, “আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৭ ইং তারিখে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এত বিশাল একটি আয়োজন সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সুধীজনদের সর্বাত্মক সহযোগিতায় বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে মাহফিল পরিচালনা করে আসছি।”

Model Hospital

তিনি মাহফিলের বক্তা নির্বাচন সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “মাহফিলে অমূল্য ওয়াজ ও বয়ান পেশ করার জন্য এ বছর আমন্ত্রিত অতিথিদের ইখলাস (খুলুসিয়াত) ও ইলমি গভীরতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সাময়িক কোনো ‘ভাইরাল’ বক্তাকে না ডেকে, সকলের পরামর্শক্রমে সুন্নাহভিত্তিক ও বিশ্বস্ত আলেম-ওলামা এবং খ্যাতিসম্পন্ন আলোচকদের দাওয়াত চূড়ান্ত করা হয়েছে।”

সভায় বিশেষ অতিথির হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস শুক্কুর মোস্তান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা নুরুল ইসলাম, এম. আই. মনিন খান, শফিকুর রহমান সেলিম, চাঁদপুর জেলা কাজী কমিটির সভাপতি ফজলুর রহমান, আল-আমিন একাডেমির শিক্ষক মাওলানা মো. নাছির উদ্দিন, হাইমচর মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু বকর ছিদ্দিক এবং চাঁদপুর তালিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন আনসারী, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর বন্দুকশী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ খান, চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাহবুবুর রহমান জমাদার এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমান খান উৎপল, সাংবাদিক মাসুদ আলম, খাজা তানভীর আহমেদ, মোস্তানবাড়ী পরিবারের সদস্য ফিরোজ মোস্তান, কর্নার ডেভেলপারের কর্মকর্তা জুয়েল, আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নেছার আহমেদ এবং হিলশা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবু বকর ছিদ্দিক ও আব্দুল মমিন পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য পেশ করেন কোব্বাদ আলী দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ওছমান গনি, মাওলানা মো. কবির হোসেন এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল করিম।

সভায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, উপদেষ্টা পরিষদ, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার অভিভাবকবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরম করুণাময় আল্লাহর দরবারে মাহফিলের সার্বিক কামিয়াবি ও হেদায়েতের অসিলা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা সমাপ্ত হয়।