শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৪৫ এম
চাঁদপুরের শাহমাহমুদপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের বদলিজনিত বিদায় এবং নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনকে বরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন বলেন, দীর্ঘদিন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। কাজ করতে গিয়ে আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনকেও পরিষদের কার্যক্রম পরিচালনায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। পরে তিনি দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইউপি সদস্য মোঃ কবির হোসেন রনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ ফয়সাল আবেদীন ভূঁইয়া, ইউপি সদস্য শাহাদাত হোসেন, সোহাগ পাটোয়ারী সোহেল, ইব্রাহিম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, লাকি বেগম ও মুক্তা বেগম।
এছাড়া বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউডিসি উদ্যোক্তা ইলিয়াছ বেপারী মিঠু, সমাজসেবক মোঃ আশ্রাফ পাটোয়ারী এবং মহামায়া বাজারের ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর স্বত্বাধিকারী আব্দুল কাদির।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জিয়া তপাদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলু, ইউনিয়ন যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম গাজী, ইউডিসির সুমি আক্তার, গ্রাম পুলিশ দফাদার নুরুল ইসলাম, ট্যাক্স কালেক্টর রাকিব হোসেনসহ গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় ও নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনকে বরন করে নেন ইউপি সদস্যগণ। পরে বিদায়ী কর্মকর্তাকে পরিষদের বিভিন্ন দপ্তর থেকে উপহার প্রদান করা হয়।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।