বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে নিখোঁজ তরুণী উদ্ধার অভিযুক্ত হিন্দু যুবক গ্রেফতার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২০ পিএম
মতলব দক্ষিণে নিখোঁজ তরুণী উদ্ধার অভিযুক্ত হিন্দু যুবক গ্রেফতার

অভিযুক্ত যুবক শুভ দেবনাথ।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার  সুমাইয়া আক্তার ইতি (১৭) নামের এক তরুণী নিখোঁজের পর উদ্ধার এবং তরুণীকে অপহরণের দায়ে শুভ দেবনাথ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট-২০২৬) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে যুবককে গ্রেপ্তার ও তরুণীকে উদ্ধার করা হয়।
উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের চারু মিয়া খন্দকার ও জোসনা বেগম দম্পতির  মেয়ে সুমাইয়া আক্তার ইতি। একই উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গনেশ চন্দ্র দেবনাথের ছেলে শুভ দেবনাথ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর ২১ আগষ্ট থানায় জিডি করে মেয়ের পরিবার। পরে ২৫ আগস্ট (মঙ্গলবার) নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন তরুণীর মা জোসনা বেগম। এরপর তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম চালানো হয়। অনুসন্ধানের একপর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে সুমাইয়া আক্তার ইতি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের দিকনির্দেশনায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক তত্ত্বাবধানে ও এসআই (নিঃ) মো. ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের আভিযানিক টিম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন এলাকায় যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের মাধ্যমে বায়েক ইউপির ৫নং ওয়ার্ডের বাড়িখোলা গ্রামে অভিযান পরিচালনা করে বুধবার (২৬ আগষ্ট) ভোরে সুমাইয়া আক্তার ইতিকে নিরাপদে উদ্ধার এবং মামলার এজাহারনামীয় আসামি শুভ দেবনাথ (২২)-কে গ্রেপ্তার করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ নিরাপত্তার সঙ্গে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
এ বিষয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, একজন হিন্দু যুবক একজন মুসলিম কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা রুজু করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় কারও ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিতে আঘাত না লাগে এবং কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।