বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১০:০০ এম
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে চট্টগ্রামের অক্সিজেন রেললাইনস্থ মাষ্টার দা সূর্য সেন সবুজছায়া পার্কে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তরুন যুব সংগঠক মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সমন্বয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাষ্টার দা সূর্যসেন সবুজ ছায়ার প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন হিরা, বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান সজল, মহসিন দূর্জয়, সাংবাদিক সেলিম খোকন, সাংবাদিক লিটন ও শাহানা, আনিকা আকতার, মনির, সৈয়দা আমেনা, আসমা, তহিদুল ইসলাম রিয়াদ, বাধন, কামরুন নুর লাভনি, মানিক প্রমুখ।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চকলেট বিতরণ এবং বিনোদনের লক্ষ্য ইতিহাস পাঠের মাধ্যমে উক্ত কর্মসূচী শুরু হয়।

কেক কাটা ও বিপ্লবি ইতিহাস চর্চার লক্ষ্য বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।

Model Hospital

অনুষ্ঠানের সমাপনি বক্তব্য মোঃ আরিফুল ইসলাম হৃদয় বলেন, উক্ত পার্কে ইচ্ছার উদ্যোগে প্রতি সপ্তাহে বিনামুল্য পাঠদান ককর্মসূচি চলমান থাকবে এবং এতে সংস্কৃতি চর্চার ব্যবস্থা সহ উন্মুক্ত পাঠাগার স্থাপন করা হবে।

-প্রেস বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।