শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভা অনুষ্ঠিত

অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড কাজ করছে : দায়রা জজ সামছুন্নাহার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম
অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড কাজ করছে : দায়রা জজ সামছুন্নাহার
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র  জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, হতদরিদ্র ও অসহায়  মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে জেলা  লিগ্যাল এইড কমিটি সার্বক্ষণিক  কাজ করছে। সাধারণ অসহায় মানুষের জন্য লিগ্যাল এইড কমিটির দ্বার উম্মুক্ত।
লিগ্যাল এইডের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাচ্ছে। বিগত সময়ের তুলনায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। প্রচার-প্রচারণা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে। ফলে অধিক সংখ্যক মানুষ এখন আইনগত সহায়তা নিতে লিগ্যাল এইডের দ্বারস্থ হচ্ছেন।
মামলার আপোষ-নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে।তবে এক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন,চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের নিজস্ব অফিস থাকলে এর কার্যক্রমে আরো গতিশীলতা পাবে।
সরকার ইতিমধ্যে জেলা লিগ্যাল এইডের  নিজস্ব অফিসের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এখন সবার সহযোগিতায় একটি জায়গা পেলে সেখানেই নতুন ভবন করা হবে।এক্ষেত্রে লিগ্যাল এইডের সদস্যদের সহযোগিতা চাই।বিশেষ করে জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সহযোগিতা চাই। আপনারা চাঁদপুরের সব এলাকা চিনেন।কোথায় সরকারি জায়গা আছে। যাতে অসহায়  মানুষ যেতে পারে, আইনী সুবিধা নিতে পারে এমন জায়গার ব্যবস্থা করতে হবে।সেখানে নতুন ভবন করা হবে।
চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সিনিয়র সিভিল জজ মোঃ আবদুল আলীম এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক তাসনীম জোহরা,  চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  উজালা রানী চাকমা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড:শিরিন সুলতানা মুক্তা,জেলা কারাগারের সুপারের প্রতিনিধি জুবাইর হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।
সভায় চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সিনিয়র সিভিল জজ মো: আবদুল আলীম জানা, আগস্ট মাসে ১৩৫জনকে আইনি পরামর্শ  দেওয়া হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ১২টি। মামলা নিষ্পত্তি করা হয়েছে ৫টি। এছাড়া এডিআর এর মাধ্যমে ১০২ টি মামলা দায়ের করা হয়েছে। সফল হয়েছে ৪০টি। মোট নিষ্পত্তিকৃত মামলা ১৩৮টি। জরিমানা আদায় করা হয় ৭৭লক্ষ ৪০হাজার টাকা।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।