মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

একই সঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর মৃত্যুও হলো একই সঙ্গে

মোঃ রাছেল কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
একই সঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর মৃত্যুও হলো একই সঙ্গে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ওই দুই বন্ধু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

​নিহতরা হলেন, কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি ও ফিরোজ আহমেদ তাওহীদ। তারা দুজনেই ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। শৈশব থেকেই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন তারা।

​জানা যায়, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া এলাকায় তারা বাইক নিয়ে দুর্ঘটনার শিকার হন। দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বন্ধু। একই সঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর মৃত্যুও হলো একই সঙ্গে।

​দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছানোর পর তাদের নিজ গ্রাম সাহারপাড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও বেদনা বিরাজ করছে।

Model Hospital

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু স্বজন ও পরিচিতজনরা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তাদের অকাল মৃত্যুতে পুরো সাহারপাড় গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে নিহতের স্বজনদের কাছ থেকে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”