বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিক উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১০:২৭ এম
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিক উদযাপন

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের আয়োজন করে হামানকর্দি উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম কামরুজ্জামান খান।

তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম দৃঢ় নেতৃত্বের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আর তাই অন্যসব নেতাদের থেকে তিনি নিজেকে পুরো বিশ্বে আলাদা করে চিনাতে পেরেছেন। তিনি হয়েছেন বাঙালির বঙ্গবন্ধু। টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরো বলেন, আজ জাতির পিতার জন্ম শতবার্ষিকী তথা ১০২তম জন্মদিনে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হওয়ার শপথ নিতে হবে। তার মতো আদর্শবান হতে হলে সবাইকে তার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পড়তে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও বুঝতে পারবো।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলো সহকারি শিক্ষক আইয়ুব খান,ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান,মাহাবুবর রহমান,জেসমিন আক্তার,ফারহানা আক্তার,ইসমাইল হোসেন ও সহকারি শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা করেন আমন্ত্রিত অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital