শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা!

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২:০৯ পিএম
মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা!

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে পারভেজ (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার সকালে মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শুক্রবার (১৮মার্চ) রাতে ওই কলেজ ছাত্র নিজ বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল। মৃত. পারভেজ মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। মৃত. পারভেজ হানিরপাড় গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় পারভেজ এ ঘটনা ঘটায়। সকালে নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে রশি কেটে নামানো হয়।

আত্মীয়-স্বজনরা জানান, সম্প্রতি পারভেজ একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আবদার করে। কিন্তু মোটরসাইকেল কিনে দেননি। এই কারণেই পারভেজ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা।

Model Hospital

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবার ধারণা, মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে আত্মহত্যা করেছে তার ছেলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital