সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

যোগ্য নেতৃত্ব তৈরি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে; মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২:৩৫ পিএম
যোগ্য নেতৃত্ব তৈরি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে; মিজানুর রহমান

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

শুক্রবার বিকালে জহিরাদ ইউনিয়নে মিজানুর রহমানের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক সুসংগঠিত ও শক্তিশালী। তার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী একত্রিত হয়ে কাজ করতে হবে। সামনে আসছে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল। যোগ্য নেতৃত্ব তৈরি করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় শক্তিশালী কমিটি গঠন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। তাই আমরা সেভাবেই কাজ করে যাব।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি জায়গায় সব ধরণের উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় মতলবে সকল উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বানচাল করতে একটি গোষ্ঠী পায়তারা করছে। তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যেতে হবে।

Model Hospital

সভায় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, জহিরাবাদ ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফরাজীকান্দি ইউপির ১নং ওয়ার্ড মেম্বার মো. খোকন, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সরকার, মো. রফিক, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ছাত্তার মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কেরামত হোসেন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসে এমন মনির হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রানা, যুবলীগ নেতা লিটন ছৈয়াল, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, মো. খালেক, সাবেক মেম্বার মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আল-আমিন দেওয়ান, ছেঙ্গারচর পৌর যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা নূরে আলম মুরাদ, শহিদ উল্লাহ মল্লিক, ছাত্রলীগ নেতা রাজিব মিয়া’সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ’সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’