শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চান্দ্রায়‌ আদাল‌তের স্থি‌তিবস্থা আমান‌্য করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ১:৩০ পিএম
চান্দ্রায়‌ আদাল‌তের স্থি‌তিবস্থা আমান‌্য করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপ‌জেলার চান্দ্রা ইউ‌নিয়‌নের মদনা গ্রা‌মে নির্মাণ কাজ ব‌ন্ধের জন‌্য আদালত কর্তৃক স্থি‌তিবস্থা বজায় থাকার পরও কাজ চা‌লি‌য়ে যাওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে মোঃ আলমগীর মি‌জির বিরু‌দ্ধে।
সরে‌জে‌মি‌নে গি‌য়ে দেখা যায় নির্মাণ কা‌জের স্থান 4 নং ওয়ার্ডে অবস্থিত হারুন খান ফুলের  সংলগ্ন বি‌জের সা‌থে কাপড় দি‌য়ে ঘি‌ড়ে রাখা হ‌য়ে‌ছে। সাধার‌নের নজর থেরক নির্মাণ কাজ দূ‌রে রাখ‌তে এ কাপ‌গের বেষ্টনী দেওয়া হ‌য়ে‌ছে।
আদাল‌তে দা‌য়েরকৃত মামলাসূত্রে জানাযায়, মোঃ ইসমাইল হো‌সেন মি‌জি বাদী হ‌য়ে নির্মাণ কাজ ব‌ন্ধের বিষ‌য়ে  স্থি‌তিবস্থা চে‌য়ে মামলা দা‌য়ের ক‌রেন। পরবর্ততী‌তে আদালত ১৩/০৩/২০২২খ্রি: কাজ ব‌ন্ধের বিষ‌য়ে বিবাদী মোঃ আলমগীর গাজী, ছালাম মি‌জি কু‌ট্রি ও‌ হা‌বিব মি‌জি‌কে কাজ ব‌ন্ধের জন‌্য স্থি‌তিবস্থা জা‌রি ক‌রে নো‌টিশ প্রদান ক‌রে। (মামলা নম্বর-৩০০/২০২২‌খ্রি:, ধারা- ফৌ:কা:বি: আই‌নের-১৪৫ সিআর‌পি‌সি কোট নং-০১, চাঁদপুর এর স্মারক নং- ৯৪৭(৪), তা‌রিখ-১৩/০৩/২০২২খ্রি:)
এবিষ‌য়ে মামলার বাদী মোঃ ইসমাইল হো‌সেন মি‌জির বোন নাজমা আক্তার শিল্পী ও ভাবী‌ পার‌ভিন ব‌লেন, ওনরা শ‌ক্তিধর আমরা এলাকার মানু‌ষের কা‌ভে বিচার পাইনা। তাই আমার ভাই/দেবর আদাল‌তে মামলা ক‌রে‌ছে। আদালত কাজ ব‌ন্ধের অর্ডার দি‌ছে কিন্তু মোঃ আলমগীর গাজী এলাকার মেম্বার তাই আমরা তার সাথে কুলাইয়া উঠ‌তে প‌ারতা‌ছি না। দি‌নে কাজ না ক‌রে রা‌তে রা‌তে কাজ ক‌রে। আমা‌রে‌কে বি‌ভিন্ন ভা‌বে হুম‌কি ধম‌কি দি‌চ্ছে মেম্বা‌রের লোকজন। আমর ভাই ভ‌য়ে এলাকায় আস‌তে পাওর না।
এ বিষ‌য়ে স্থানীর মেম্বার মোঃ আলমগীর গাজী ব‌লেন, আ‌মি আমার ক্রয়কৃত জায়গায় নির্মাণ কাজ কর‌ছি। আদাল‌তের নো‌টিশ পাওয়ার পর খে‌কে আ‌মি কাজ বন্ধ রে‌খে‌ছি। ইসমাইল একটা মামলাবাজ লোক সে এলাকার অ‌নে‌কের না‌মে মামলা দি‌য়ে জয়রা‌নি কর‌ছে। সে তার জায়গা দাবী ক‌রে অ‌নে‌কের বিরু‌দ্ধে মামলা ক‌রে হয়রা‌নি কর‌ছে। আস‌লে এলাকয় এখন আর তার কোন নিজস্ব সম্প‌ত্তি নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital