বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩:২৯ পিএম
মতলব উত্তরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

মনিরুল ইসলাম মনির : আসন্ন রমজান মাস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫ হাজার ৭৮৮টি পরিবারে পাবে এই সুবিধা।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ও মোহনপুর ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইসলামাবাদ ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান। এ সময় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টিসিবির পণ্য দোকানে বিক্রি করা ঠেকাতে সরকারের বিশেষ নির্দেশনায় ফ্যামেলি কার্ড ব্যবস্থা চালু করা হয়। এই স্পেশাল কার্ড দিয়ে উপযুক্ত গ্রহীতারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বাররা ফ্যামিলি কার্ড এর জন্য উপযুক্ত মানুষের তালিকা তৈরি করেছেন। মনিটরিংয়ে ছিলেন ট্যাগ অফিসাররা।
মতলব উত্তর উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান জানান, উপজেলার ১৫ হাজার ৭৮৮ পরিবার টিসিবি’র পণ্য পাবেন।

Model Hospital

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আওরঙ্গজেব জানান, টিসিবি’র ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।

ইউএনও গাজী শরিফুল হাসান জানান, টিসিবি’র পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে থাকবে মনিটরিং টিম। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ে ও উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক মনিটরিং টিম মাঠে থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital