বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্কুল সভাপতির অর্থায়নে ১১০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১২:৩৬ পিএম
মতলব উত্তরে স্কুল সভাপতির অর্থায়নে ১১০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মিজানুর রহমানের অর্থায়নে ১১০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
সোমবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোতালেব হোসেন, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সমাজ সেবক মোঃ শাহজালাল, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম আক্তার, ডাক্তার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, চান্দ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আমিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম, গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনূর বেগম সাবেক শিক্ষক মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান করছেন। এটি শিক্ষাবিস্তারে ও নারী শিক্ষায় ভূমিকা পালন করবে। সৃষ্টিকর্তা যাদের সম্পদ দিয়েছেন তারা সাংবাদিক রুশদীর মতো শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এ বিদ্যালয়ের জন্য সকল ধরনের সহযোগিতা করব। তোমরা কথা দাও তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সু-শিক্ষা গ্রহন করে তা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে । শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকরা হলেন পিতা-মাতার পরে সবচেয়ে বড় অভিভাবক। তোমরা বড়দের সম্মান করবে ও ছোটদের স্নেহ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।