শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৮ কেজি গাঁজা সহ যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১২:৪০ পিএম
শাহরাস্তিতে ৮ কেজি গাঁজা সহ যুবক আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি যুবককে আটক করেছে পুলিশ ।
সোমবার (২১ মার্চ )  সকালে কুমিল্লা – চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকায় হতে অভিযুক্ত যুবক আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানের নির্দেশে একদল পুলিশ ওই সড়কে অভিযান পরিচালনা করে। ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা  যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ কাজী বাছির মিয়া (৩৫) নামে এক মাদক কারবারি যুবককে আটক করে। সে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিবির বাজারের পূর্ব পাড়া অরণ্যপুর এলাকার  মৃত ওমর আলীর পুত্র ।
সমগ্র অভিযানটি শাহরাস্তি থানার ওসি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক মাহদী হাসান ও সংগীয় ফোর্স অংশগ্রহণ করে। জব্দকৃত গাঁজা এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ মামলার প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য, সম্প্রতি শাহরাস্তি মডেল থানা পুলিশ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অভিযান পরিচালনা করে গত ১২ মার্চ রাতে একটি প্রাইভেটকার থেকে  ৮টি পেকেটে ১৬শ পিস  ফেন্সিডিল জব্দ করে।
ওই সময় পুলিশ মাদকের সঙ্গে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে মোঃ জিয়া উদ্দিন রিয়াজকে আটক করে। ।
গত মঙ্গলবার সকালে (১৫ মার্চ) একই সড়কের অভিযান চালিয়ে ১ শ ৫০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ কুমিল্লা জেলার কোতোয়ালি থানার  টিক্কারচর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র জোবায়ের হোসেন রিপন (২৬)  তাজুল ইসলামের পুত্র রাশেদ মিয়া(২৮)  আটক করে।
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপির কাদরা গ্রামের পূর্ব পাড়া মসজিদ সংলগ্ন  বাড়ীর সুরুজ মিয়ার পুত্র মোঃ হাবিবুল্লাহর (৩১)  শরীর ও  তার চা দোকান থেকে ২শ গ্রাম গাঁজা, ৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ পর্যন্ত  আটককৃতদের একজন বাদে বাকি সবাই কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital