সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে স্কুল সভাপতির অর্থায়নে ১১০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১:১৫ পিএম
মতলব উত্তরে স্কুল সভাপতির অর্থায়নে ১১০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মিজানুর রহমানের অর্থায়নে ১১০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

সোমবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোতালেব হোসেন, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সমাজ সেবক মোঃ শাহজালাল, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম আক্তার, ডাক্তার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, চান্দ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আমিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম, গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনূর বেগম সাবেক শিক্ষক মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান করছেন। এটি শিক্ষাবিস্তারে ও নারী শিক্ষায় ভূমিকা পালন করবে। সৃষ্টিকর্তা যাদের সম্পদ দিয়েছেন তারা সাংবাদিক রুশদীর মতো শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, এ বিদ্যালয়ের জন্য সকল ধরনের সহযোগিতা করব। তোমরা কথা দাও তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সু-শিক্ষা গ্রহন করে তা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে । শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকরা হলেন পিতা-মাতার পরে সবচেয়ে বড় অভিভাবক। তোমরা বড়দের সম্মান করবে ও ছোটদের স্নেহ করবে।

Model Hospital

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’