শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা, ১৪ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৬ এম
হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা, ১৪ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৪ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা ছাড়াই সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানা-পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

হাজীগঞ্জ থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের পর কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকেরা তাঁদের সন্তানদের ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে আশ্বস্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও অপরাধী শনাক্তকরণ-সংক্রান্ত তথ্যভান্ডার (সিডিএমএস) যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই প্রথমবারের মতো তাদের সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Model Hospital

পুলিশ জানায়, কিশোরদের রাতের বেলা অযাচিত ঘোরাফেরা থেকে বিরত রাখা এবং মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে হাজীগঞ্জ থানা-পুলিশ।

হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ এম
হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জ থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাশেদ হোসেন হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ফারুক হোসেন এবং মায়ের নাম রাশেদা বেগম।

হাজীগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

Model Hospital

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।