শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ এম
হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জ থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাশেদ হোসেন হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ফারুক হোসেন এবং মায়ের নাম রাশেদা বেগম।

হাজীগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

Model Hospital

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হাজীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৮ এম
হাজীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক অভিযানে জিআর মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি ও সিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় থানা-পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ পশ্চিমপাড়ার মৃত মফিজ মিয়ার ছেলে মো. ইয়াছিন, মকিমাবাদ এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং সুবিদপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে সুমি আক্তার।

পুলিশের প্রেস রিলিজে বলা হয়, ইয়াছিন জিআর মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। অন্যদিকে সাদ্দাম হোসেন সিআর-৫৮৪/২৫ নম্বর মামলার এবং সুমি আক্তার সিআর-৪৪২/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি।

Model Hospital

অভিযানে হাজীগঞ্জ থানার এএসআই রাজিব চন্দ্র ধর ও এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ইয়াছিনকে গ্রেপ্তার করেন। সাদ্দাম হোসেনকে এসআই মো. জহির উদ্দিন ও এএসআই মো. কাওসার হোসেন এবং সুমি আক্তারকে এএসআই মো. সালাহউদ্দিনের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।