বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ২:৪২ পিএম
মৈশাদীতে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য বিতরণ

সজীব খান : পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ম আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিতরণের কার্যৎমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।

মঙ্গবার সকাল ১০টায় ইউনিয়নে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণে প্রধান অতিথি হিসেবে মাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, ইউপি সচিব আবু বকর মানিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য লিলুফা আক্তার, রহিমা বেগম, জাহেদা বেগম,ওয়ার্ড সদস্য সোহরাব খান, রাজু বেপারী, বজলুল গনি জিলন, মানিক গাজী, খোকন বেপারী, শরিফ সর্দার, রাশেদ ঢালী, ফারুক সরকারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital