শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পন

কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই আমরা বিশ্বাস করি : এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৩২ পিএম
কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই আমরা বিশ্বাস করি : এমপি মানিক
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেছেন, কালবেলা সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। এটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। আমি নিজেও নিয়মিত কালবেলা পড়ি এবং আমি এই পত্রিকার একজন পাঠক।
১৬ অক্টোবর শুক্রবার রাতে শহরের মুনিরা ভবনের হলরুমে দৈনিক কালবেলার চাঁদপুর প্রতিনিধির আয়োজনে পত্রিকাটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কালবেলা এভাবে নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই আমরা বিশ্বাস করি। আগামীতে যতদিন কালবেলা পত্রিকাটি চলমান থাকবে। একই ভাবে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে যাবে সেই প্রত্যাশাই রাখি।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, কালবেলা দেশের অন্যতম ব্যতিক্রমধর্মী জননন্দিত একটি পত্রিকা। কালবেলার এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং কালবেলা অনন্তকাল বেঁচে থাকবে এই প্রত্যাশা করছি। একই সাথে পত্রিকাটি জনমানুষের কথা বলবে, সাধারণ মানুষের কথা তুলে ধরবে এই আশা রেখে কালবেলার সফলতা কামনা করছি।
দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয় এর সভাপতিত্ব ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক পত্রিকা কালবেলা। কালবেলা সবসময়ই বস্তুনিষ্ঠ অনুসন্ধানী রিপোর্ট করে। আমাদের বর্তমান তারেক রহমান সরকার মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কালবেলার মতো পত্রিকা মানুষের পক্ষে এবং সত্যের পক্ষে যতদিন রিপোর্ট করবে ততদিন বাংলাদেশ সঠিক পথে থাকবে।
ফয়সাল আহমেদ বাহার আরও বলেন, দেশগঠনে একটি পত্রিকার দায়িত্ব অপরিসীম। আমরা জানি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।সেই গুরুত্ব অনুসারে কালবেলা আগামী দিনগুলোতেও অতীতের মতো মানুষের প্রয়োজনে মানুষের কল্যানে মানুষের পক্ষে তাদের যে দায়িত্ব, সত্য সংবাদ সত্য তথ্য মানুষের কাছে পৌছে দেয়া এবং অপতথ্য রুখে দেয়া, গুজবকে রুখে দেয়া, রাষ্ট্রের কল্যাণে গণমানুষের কল্যাণে কাজ করা। সে দায়িত্বটা তারা পালন করবে। চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়সহ যারা কালবেলায় কাজ করেন তারা অত্যান্ত মেধাবী এবং মাঠ পর্যায়ে রিপোর্ট সংগ্রহে অক্লান্ত কাজ করেন। আজকের এই জন্মদিনে তাদের সফলতা কামনা করে কালবেলা পরিবারের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
এসময় জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, কবি ও লেখক রফিকুজ্জামান রণি, পৌর মহিলা দলের নেত্রী ঈশিতা মাসুদ,চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, সদস্য সচিব শিশির চন্দ্র শীল,পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, কালবেলার হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী, সাংবাদিক শেখ আল মামুন,সুজন চৌধুরীসহ পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ পিএম
হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ শাখা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ বলেন, “আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৭ ইং তারিখে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এত বিশাল একটি আয়োজন সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সুধীজনদের সর্বাত্মক সহযোগিতায় বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে মাহফিল পরিচালনা করে আসছি।”

Model Hospital

তিনি মাহফিলের বক্তা নির্বাচন সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “মাহফিলে অমূল্য ওয়াজ ও বয়ান পেশ করার জন্য এ বছর আমন্ত্রিত অতিথিদের ইখলাস (খুলুসিয়াত) ও ইলমি গভীরতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সাময়িক কোনো ‘ভাইরাল’ বক্তাকে না ডেকে, সকলের পরামর্শক্রমে সুন্নাহভিত্তিক ও বিশ্বস্ত আলেম-ওলামা এবং খ্যাতিসম্পন্ন আলোচকদের দাওয়াত চূড়ান্ত করা হয়েছে।”

সভায় বিশেষ অতিথির হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস শুক্কুর মোস্তান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা নুরুল ইসলাম, এম. আই. মনিন খান, শফিকুর রহমান সেলিম, চাঁদপুর জেলা কাজী কমিটির সভাপতি ফজলুর রহমান, আল-আমিন একাডেমির শিক্ষক মাওলানা মো. নাছির উদ্দিন, হাইমচর মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু বকর ছিদ্দিক এবং চাঁদপুর তালিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন আনসারী, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর বন্দুকশী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ খান, চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাহবুবুর রহমান জমাদার এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমান খান উৎপল, সাংবাদিক মাসুদ আলম, খাজা তানভীর আহমেদ, মোস্তানবাড়ী পরিবারের সদস্য ফিরোজ মোস্তান, কর্নার ডেভেলপারের কর্মকর্তা জুয়েল, আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নেছার আহমেদ এবং হিলশা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবু বকর ছিদ্দিক ও আব্দুল মমিন পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য পেশ করেন কোব্বাদ আলী দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ওছমান গনি, মাওলানা মো. কবির হোসেন এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল করিম।

সভায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, উপদেষ্টা পরিষদ, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার অভিভাবকবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরম করুণাময় আল্লাহর দরবারে মাহফিলের সার্বিক কামিয়াবি ও হেদায়েতের অসিলা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা সমাপ্ত হয়।