বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যন্ত্রদানব ট্রাক্টর আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৩:০৮ পিএম
ফরিদগঞ্জে যন্ত্রদানব ট্রাক্টর আটক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর বন্ধে ব্যবস্থা গ্রহন করছে পুলিশ। জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

জানাযায়, মহাসড়কে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর, নসিমন, করিমন ও ভটভটি বন্ধে নির্দেশনা থাকলেও তা অমান্য করে বন্ধ করা হয়নি। প্রতিনিয়ত দূর্ঘটনা এবং প্রানহানির জন্য এ ধরনের যাবাহন দায়ী হলেও কিছুতেই মহাসড়কে এগুলো চলাচল থামানো যাচ্ছে না। পাথর, ইট-বালি, রড ও সিমেন্ট বোঝাই ওভারলোড ট্রাক চলাচলের কারনে মহাসড়কে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। তা বন্ধেই জেলা পুলিশ সুপার এর নির্দেশে ট্রাফিক বিভাগ এ অভিযান শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় ২১ মার্চ সোমবার ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের ধানুয়া এলাকা থেকে কৃষি জমির মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে।

অবৈধ ট্রাক্টর আটকের বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ফখরুদ্দিন আজাদ মোল্লা বলেন, অবৈধ ট্রাক্টর থেকে সড়ক এবং মানুষের জীবন রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে আমরা ধানুয়া এলাকা থেকে দুটি ট্রাক্টর আটক করেছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital