বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের সাংবাদিক সাঈদ পাটওয়ারী আইসিইউতে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৪:১৪ পিএম
ফরিদগঞ্জের সাংবাদিক সাঈদ পাটওয়ারী আইসিইউতে

নিজস্ব প্রতিনিধি : দৈনিক প্রতিদিনের সংবাদ, চাঁদপুর প্রতিদিন’র সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা নিউরো সাইন্স মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে জানাগেছে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে দেখতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ছুটে যান।

সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী’র পারিবারিক সূত্রে জানা যায়, গত মাসখানের পূর্বে তার হার্টের অপারেশন করা হয়। গত সপ্তাহে ব্রেনস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হওয়ায় তাকে প্রথমে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিউরো সাইন্স হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তার স্বাস্থ্যে অবস্থা আশঙ্কাজনক দেখে লাইফসার্পোটে আইউসিইউতে রাখা হয়। তিনি, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাকে দেখতে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে গিয়েছেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান।

Model Hospital

এদিকে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী অসুস্থতার খবর পেয়ে যারা নিয়মিত খোঁজ খবর নিয়েছেন, তাদের সকলের প্রতি ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা জানানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।