শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রনে সরকারের পদক্ষেপ অব্যাহত রয়েছে: ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪:০৫ পিএম
ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রনে সরকারের পদক্ষেপ অব্যাহত রয়েছে: ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

মোঃ রাছেল : সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রনে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহন করছে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। যার প্রভাব সারা বিশ্বে পরেছে। সারা দেশে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের প্রান্তিক জনগনকে ভোজ্য তৈল দেওয়া হচ্ছে। বাজার মনিটারিং থেকে শুরু করে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী সরবরাহ না করে সিন্ডিকেটের মাধ্যমে মওজুদ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি বুধবার মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্ত্রী মেলার সমাপনী দিনে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ”স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরন:বঙ্গবন্ধু হতে শেখ হাসিনা ”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,সহকারি কমিশনার(ভূমি) মো: ইবনে আল জায়েদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital