সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাজরাজেশ্বরে ফ্যামিলি কার্ডের পণ্য বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১:২৩ পিএম
রাজরাজেশ্বরে ফ্যামিলি কার্ডের পণ্য বিতরণ
সজীব খান : পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ম আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর  ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণে প্রধান অতিথি হিসেবে মাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
এ সময় সদর রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইউপি সচিব মিজানুর রহমান, মেসার্স লক্ষীভান্ডার ডিলার টুটুন বর্নিক, ওয়ার্ড সদস্যসহ রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুরের লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে দেয়ালে পোস্টার, বিজ্ঞাপন ও প্রচারণামূলক সামগ্রী লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।