সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

লক্ষীপুর ও রামদাসদী আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে ঋনের চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১:২৫ পিএম
লক্ষীপুর ও রামদাসদী আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে ঋনের চেক বিতরণ
সজীব খান : আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, গৃহহীনদের গৃহদান শেখ হাসিনার অবদান এ শ্লোগানে চাঁদপুর লক্ষীপুর ও রামদাসদী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ইউএনও সানজিদা শাহনাজের সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
অনুষ্ঠানে মোট ৭২ জনের মাঝে ২০ হাজার টাকা করে ঋনের চেক বিতরণ করা হয়।

চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুরের লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে দেয়ালে পোস্টার, বিজ্ঞাপন ও প্রচারণামূলক সামগ্রী লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।