বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম
ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা
চাঁদপুরের ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ও কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের কার্যালয়ে এ শোকসভার আয়োজন করে সিআইপি কৃষক সংগ্রাম কমিটি।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে এবং মোশারফ হোসেন নান্নু পাটওয়ারীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হিতেশ শর্মা, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. মহিউদ্দিন, কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার কলি, কৃষক নেতা নেছার আহমেদ দেওয়ান এবং প্রয়াত তবারক উল্লাহর মেয়ে লাভলী বেগম।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল প্রয়াত তবারক উল্লাহর স্মৃতিচারণা করে বলেন, দেশব্যাপী কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
আলমগীর হোসেন দুলাল আরও বলেন, বর্তমানে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কৃষকসহ সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এসব অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে তবারক উল্লাহ সব সময় সোচ্চার ছিলেন। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রতিবাদ গড়ে তুলতেন। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ ও সাহসী নেতাকে হারিয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
তিনি প্রয়াত তবারক উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন আবদুর রশিদ পাটওয়ারী, হুমায়ুন কবির, লিটন পাটওয়ারী, হাবিবুর রহমান, কৃষক মোজাম্মেল হোসেন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. আনিছুর রহমান সুজন, সাংবাদিক জসিম উদ্দিন, মানিক হোসেন গাজী, শাখাওয়াত হোসেন মিন্টুসহ কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রয়াত কৃষক নেতা তবারক উল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন, ‘তুমি আসো আমার সঙ্গে অল্প একটু কথা বলে দেখা করলে সব সমস্যা চলে যাবে’ 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন, ‘তুমি আসো আমার সঙ্গে অল্প একটু কথা বলে দেখা করলে সব সমস্যা চলে যাবে’ 

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নারীকে বারবার নিজের বাংলোয় আসার অনুরোধ করতে শোনা যায় ওসিকে।

ফোনালাপের কথা স্বীকার করে ওসি দাবি করেছেন, সনি একটি মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গেছেন। তাকে আবার পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ফোন করেছিলেন।

ওই নেত্রী হলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি।

ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা গেছে, একটি মামলায় গত ১০ নভেম্বর গ্রেফতার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এরপর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন।

Model Hospital

তবে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন। এ ছাড়া তিনি কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। তাই তার পক্ষে দাগনভূঞায় যাওয়া সম্ভব নয়।

এ সময় ওসিকে কাতর স্বরে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’

জবাবে সনি বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’

এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই নারী দুর্ধর্ষ। অনেক কষ্টে তাকে গ্রেফতার করেছিলাম। কিন্তু জামিনে বেরিয়ে আবার পালিয়ে যায়। এখন ভেবেছিলাম আবার বুঝিয়ে বাসায় নিয়ে আসবো।’

ওসি আরও বলেন, ‘সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেফতারের পরিকল্পনা ছিল।’

তার ভাষ্য, সনি নিজেই আসার কথা বলেছিলেন এবং এসে কিছু তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রেফতার আতঙ্কে তিনি আসেননি। এখন পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।