বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ পাঠ করবেন চাঁদপুরের চার লেখক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম
চট্টগ্রামে আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ পাঠ করবেন চাঁদপুরের চার লেখক

চাঁদপুরের চার লেখক।

চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে কলা ও মানবিক অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে চাঁদপুরের চার লেখক ও গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন। আগামী ২৬ ও ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দেশ-বিদেশের লেখক, গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর দুপুরের অধিবেশনে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ ‘লোকজীবিকায় নারী: অদৃশ্য শ্রম, অর্থনীতি ও লোকায়ত সংস্কৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়া চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, লেখক মাইনুল ইসলাম মানিক ও কবি- লেখক নুরুন্নাহার মুন্নি সম্মেলনে তাদের গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করবেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে চাঁদপুরের লেখক ও গবেষকদের অংশগ্রহণ জেলার সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাচর্চাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Model Hospital

ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন, ‘তুমি আসো আমার সঙ্গে অল্প একটু কথা বলে দেখা করলে সব সমস্যা চলে যাবে’ 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন, ‘তুমি আসো আমার সঙ্গে অল্প একটু কথা বলে দেখা করলে সব সমস্যা চলে যাবে’ 

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নারীকে বারবার নিজের বাংলোয় আসার অনুরোধ করতে শোনা যায় ওসিকে।

ফোনালাপের কথা স্বীকার করে ওসি দাবি করেছেন, সনি একটি মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গেছেন। তাকে আবার পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ফোন করেছিলেন।

ওই নেত্রী হলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি।

ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা গেছে, একটি মামলায় গত ১০ নভেম্বর গ্রেফতার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এরপর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন।

Model Hospital

তবে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন। এ ছাড়া তিনি কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। তাই তার পক্ষে দাগনভূঞায় যাওয়া সম্ভব নয়।

এ সময় ওসিকে কাতর স্বরে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’

জবাবে সনি বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’

এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই নারী দুর্ধর্ষ। অনেক কষ্টে তাকে গ্রেফতার করেছিলাম। কিন্তু জামিনে বেরিয়ে আবার পালিয়ে যায়। এখন ভেবেছিলাম আবার বুঝিয়ে বাসায় নিয়ে আসবো।’

ওসি আরও বলেন, ‘সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেফতারের পরিকল্পনা ছিল।’

তার ভাষ্য, সনি নিজেই আসার কথা বলেছিলেন এবং এসে কিছু তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রেফতার আতঙ্কে তিনি আসেননি। এখন পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।